দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
এসএ গেইমস ক্রিকেটেও স্বর্ণ বাংলাদেশের
ক্রিকেট পাগল বাংলাদেশকে আনন্দে মাতিয়ে এসএ গেইমস ক্রিকেটের সোনা জিতেছে ইয়াং টাইগাররা। ক্রিকেট, কারাতে আর তায়কোয়োন্দোর সাফল্যে এসএ গেইমসের সেরা দিনে ৬টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ক্রিকেট ফাইনালে প্রতিপক্ষ ছিল গ্রুপ ম্যাচে বাংলাদেশকে হারানো শ্রীলংকা। আনামুলের ৪৩ ও অধিনায়ক মিঠুনের ৩৭ টসে জেতা টাইগারদের পৌঁছে দেয় লড়বার মতো পুঁজি ১৫৭তে। চমৎকার সূচনায় ম্যাচ জমিয়ে তুলেও লংকানরা মাথা নোয়াতে বাধ্য হয় রানের চাপ এবং নিখুঁত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে। স্পিনার সাব্বির একাই ৪ উইকেট নিলে এক বল আগে অল-আউট হয় শ্রীলংকা বাংলাদেশ জেতে ৬রানে। ক্রিকেট মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজলো বাঙালি যুবাদের সাফল্যে।