বিদেশী ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠোর করেছে ব্রিটেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন জানিয়েছেন, ভিসার অপব্যবহার দূর করতে এই কড়াকড়ি। নতুন নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের ছাত্রদের আবেদন করতে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে জিসিএসই লেভেলের কাছাকাছি। সপ্তাহে ১০ ঘন্টার বেশি কাজ করতে পারবে না ছাত্ররা। কোর্সের মেয়াদ ৬ মাস হলে শিক্ষার্থীরা তাদের উপর নির্ভরশীল কাউকে ব্রিটেনে আনতে পারবে না। সপ্তাহখানেক আগে বাংলাদেশ, উত্তর ভারত ও নেপালের শিক্ষার্থীদের ভিসা দেয়া স্থগিত করে ব্রিটেন। |