দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল
শতাব্দির সবেচেয়ে ভয়াবহ তুষারঝড়ে থমকে গেছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। ব্যহত হচ্ছে জীবনযাত্রা। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটায় অন্ধকারে রয়েছে ৩ লাখ পরিবার। বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সড়ক, রেল ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। তুষারঝড়ের পাশাপাশি ভূমিধসে লস অ্যাঞ্জেলেসে বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। নব্বই বছরের মধ্যে এতো তুষারপাত দেখেনি ওয়াশিংটন। তুষারের কম্বলে ঢেকে গেছে গোটা শহর। বন্ধ দোকানপাট, অফিস আদালত, স্কুল কলেজ সব কিছু। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়া ছকে বাধা নাগরিক জীবনে বৈচিত্র এনে দিয়েছে। ছুটি উপভোগও করছেন কেউ কেউ। ডেমোক্র্যাটিক দলের জাতীয় কমিটির শীতকালীন বৈঠকে কৌতুক করে উষ্ণতা আনার চেষ্টা করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১ থেকে দেড় ফুট তুষারে ঢাকা পূর্বঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরসহ ওয়াশিংটন-বাল্টিমোর এলাকার প্রধান তিনটি বিমান বন্দরের বেশির ভাগ ফাইট বাতিল করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে সেখানে। তুষারঝড়ে আক্রান্ত এলাকাগুলো হয়ে পড়ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঠিকমতো কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্কও।