|
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়েত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে কুয়েতের আমীর সাবা আল আহমেদ আল-জাবের আল সাবাহ’র পাঠানো বিশেষ বিমানে কুয়েতের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তিন বাহিনীর প্রধানরা। সফরের সময় কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের-সাবাহ‘র সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে দেখা করবেন কুয়েতের জাতীয় পরিষদের স্পিকার, কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্ট-এর মহাপরিচালক, কুয়েত বিনিয়োগ কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টরসহ কুয়েত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ৭৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। মঙ্গলবার কুয়েত থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
|