|
দেশের অষ্টাদশ প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিয়েছেন মোহাম্মদ ফজলুল করিম।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকাল সোয়া ১১টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ করান।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফজলুল করিমকে গত ৪ ফেব্র"য়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
শপথ অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিদায়ী প্রধান বিচারপতি, সাবেক চারজন প্রধান বিচারপতি, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফজলুল করিমের অবসরে যাওয়ার কথা। এর আগে তাকে ডিঙ্গিয়ে তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। |