দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
দীর্ঘ ৯ বছর পর গণভবনে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরে তার সরকারি বাসভবন গণভবনে উঠেছেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক বছর দুই মাস পর গণভবনে উঠলেন শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার পর গত বছরের ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনা ধানমন্ডির নিজ বাসভবন সুধা সদন ছেড়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গণভবনেই ৫ বছর বসবাস করেন শেখ হাসিনা। ২০০১ সালে তিনি গণভবন ছেড়ে দিলে পরবর্তী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কেউই গণভবনে থাকেননি। শেখ হাসিনার গণভবনে উঠার মধ্য দিয়ে ৯ বছর পর আবারো বাস্তব অর্থেও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হলো গণভবন।