দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
ইরাকে পার্লামেন্ট নির্বাচন চলছে
ইরাকে শুরু হয়েছে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচন। সাদ্দাম হোসেনের পতনের পর যুদ্ধবিদ্ধস্ত ইরাকে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচন আজ। ৩২৫টি আসনের বিপরিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬ হাজার প্রার্থী। ২৫ ভাগ সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীরা। প্রায় ২ কোটি ভোটার নির্বাচনে তাদের ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকী ইরাকের জনগনকে নির্ভয়ে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।