|
শনিবার রাতে চুয়াডাঙ্গা র্যাব-৬ পৃথক ৩ টি অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রিপিচ, গেঞ্জি, যৌন উত্তেজক ট্যাবলেট ও বোমা উদ্ধার করেছে।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ শনিবার রাত ৮ টায় র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াস্থ বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে ব্যাগে ভর্তি প্রায় ২০ হাজার টাকা মুল্যের ৩৮০ টি ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ মহসিন শেখ নামের এক ব্যবসায়ীকে আটক করে। সে চুয়াডাঙ্গা সদরের নিমতলা গ্রামের জব্বার শেখের পুত্র।
এদিকে, রাত ৯ টায় জেলার দামুড়হুদা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মুসা মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে ফাকা জায়গায় প্লাষ্টিকের ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১ টি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব।
অন্যদিকে, রাত সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা র্যাবের একটি দল মেহেরপুর জেলার কোমরপুর বাজারে অভিযান চালিয়ে ৩টি বস্ত্রালয় থেকে প্রচুর পরিমানে ভারতীয় শাড়ী, থ্রিপিচ ও গেঞ্জি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এসময় আপন বস্ত্রালয়ের মালিক মান্নান বিশ্বাসের পুত্র মশিউর রহমান, পিরোজপুর বস্ত্রালয়ের মালিক মৃত: হামিদ বিশ্বাসের পুত্র ওমর বিশ্বাস ও বিশ্বাস বস্ত্রালয়ের মালিক নজির হোসেনের পুত্র মফিজুর রহমানকে আটক করে র্যাব। এদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলাসহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এম এ খালেক, চুয়াডাঙ্গা।
|