বুধবার রাতে সন্ত্রাসীদের হামলায় দৈনিক ডেসটিনির রামপাল উপজেলা সংবাদদাতা এম এ সবুর রানা গুরুতর আহত হয়েছে।
তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ধর্ষন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় এ হামলা চালানো হয় বলে আহত সবুর জানান। এ ঘটনার নিন্দা জানিয়ে বাগেরহাটে কর্মরত সাংবাদিকেরা দোষীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বাবুল সরদার, বাগেরহাট।
|