বৃহস্পতিবার বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (SESDP) ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট (TQISEP)-এর আওতায় একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পিবিএম, এসবিএ ও সিকিউ প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নের অগ্রগতির ক্ষেত্রে বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে করণীয় কী তা আলোচনা করা হয়।
বাগেরহাট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। ওয়ার্কশপের উদ্বোধন করেন এইচএসটিটিআই খুলনার পরিচালক শেখ সাঈদ আলী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, মাছুদা বেগম, উজ্জ্বল কুমার মন্ডল, শেখ আব্দুস সালাম, টিটব বিশ্বাস, আনিছুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মো আব্দুল ওয়াদাদ, রবীন্দ্রনাথ মুখার্জী, মো: জাহিদুল ইসলাম প্রমূখ।
বাবুল সরদার, বাগেরহাট৷ |