|
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়িয়া স্টেশনের অদূরে চাঁদপুর রেলক্রসিং পার হতে গিয়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি ট্রেনে কেটে মারা গেছে।
খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা মেইল ট্রেনে শুক্রবার ভোররাত ৫টার দিকে সে কাট পড়ে। দুপুরে তার লাশ জিআরপি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের ফকির মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শুক্রবার ভোরে চাঁদপুর রেলক্রসিং পার হতে গেছে অসাবধানতাবসত ট্রেনে কেটে সে মারা যায়। খবর পেয়ে দর্শনা জিআরপি ফাঁড়ি ইনচার্জ আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পোড়াদহের রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য ১৯ জুলাই এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |