|
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে শুভ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে জেলার আলমডাঙ্গা উপজেলার নিলমনিগঞ্জ বাজার থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা উপজেলার বোয়ালমারী মসজিদ পাড়ার কালাম ভোলার ছেলে শুভ একই এলাকার শহিদুল হকের মেয়ে ইসরাক জাহান প্রিয়া (১৪) কে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলো। প্রিয়া নিলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রিয়া তার ইংরেজি টিচার শাহীনের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে জৈনক আনারের বাড়ির নিকট পৌছালে শুভ পিছন থেকে এসে প্রিয়াকে জাপটে ধরে। এসময় প্রিয়ার চিৎকারে এলাকাবাসিরা ছুটে আসলে শুভ পালিয়ে যায়।
শুক্রবার সকাল ১১টার দিকে প্রিয়ার পিতা শহিদুল হক শুভ’র বিচারের দাবিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নজরুল ইসলামের কাছে যায়। অভিযোগের ৩ ঘন্টা পর নিলমনিগঞ্জ বাজার থেকে শুভকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে প্রিয়ার পিতা শহিদুল হক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩। দুপুরেই বখাটে শুভকে মামলাসহ চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইভটিজিংকারীকে তার কর্মের সাজা দেয়া হবে।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |