| প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। একই সঙ্গে কলম্বিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় যুদ্ধ প্রস্তুতি নিতে সামরিক বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন শ্যাভেজ। কলম্বিয়ার গেরিলাদের ভেনিজুয়েলা প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগের পর ক্ষিপ্ত শ্যাভেজ এ নির্দেশ দেন। কলম্বিয়ার সকল কূটনীতিককে আগামী রোববারের মধ্যে ভেনিজুয়েলা ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। আর্জেন্টাইন ফুটবল সুপার স্টর ম্যারাডোনার সঙ্গে যৌথ প্রেস বিফ্রিংয়ে শ্যাভেজ আরো বলেন, কলম্বিয়ার সহায়তায় যুক্তরাষ্ট এই অঞ্চলে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। |