দারুন জমেছে হেডিংলিতে পাকিস্তান- অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ১৭০ রানে পিছিয়ে পড়া অজিরা পাকিস্তানি পেইসারদের দাপটের মুখেও লড়াকু ব্যাট করেছে দ্বিতীয় ইনিংসে। পন্টিং কার্কের পর স্টিভেন স্মিথের ফিফটিতে ৩৪৯ রান করে জয়ের জন্য পাকিস্তানকে ১৮০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।
শেষ খবর পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান উইকেটে রান করেছে। ২ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলা শুরু করা অজিদের বড় ধাক্কাটি দেন পেইসার মোহাম্মদ আমির। ৬৬ রানে পন্টিংকে ফেরান এই বাঁÑহাতি। এরপর মাইক হাস্সি এবং নর্থ সহ তিনি ৮৬ রানে নেন ৪ উইকেট। তবে মাইকেল কার্কের সঙ্গে উইকেটকিপার টিম পেইনের পার্টনারশীপে প্রথম সেশনই অজিদের রান দুশোর কোঠা পার হয়। ৭৬ রানে আসিফের বলে কার্ক বিদায় নিলেও অজিদের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন স্টিভেন স্মিথ। এই ডানÑহাতি অলরাউন্ডার ৯ চার আর ২ ছক্কায় ৭৭ রান করে উমর গুলের বলে বোল্ড হন। |