শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বিগত ১৭ তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত পরিসমর্থন এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি অবহিতকরন, পবিপ্রবি’র ২০০৯-২০১০ অর্থ বছরের সংশোধিত এবং ২০১০-২০১১ অর্থ বছরের অনুন্নয়ন বরাদ্ধ অনুমোদন, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস কমিটির ২০ তম সভার সুপারিশ এবং অর্থ কমিটির ২৩ এবং ২৪ তম সভার সুপারিশ অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-৮ আসনের এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আতোয়ার রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি ব্যবসা বিপণন বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার, ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো শামসুদ্দীন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার, পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুনর রশীদ, পবিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হক, শিল্পপতি হারুন-অর-রশীদ হাওলাদার, পটুয়াখালী সরকারী কলেজের অধ্য সফিকুর রহমান, বরগুনা সরকারী কলেজের অধ্য আবদুল কুদ্দুছ প্রমুখ।
উল্লেখ্য, সভার শুরুতে সম্প্রতি ঢাকার নিমতলীতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪ জন সদস্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।
পটুয়াখালী প্রতিনিধি। |