ঢাকায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাগেরহাট সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমিতির সদস্যদের ভোটে সাবেক অতিরিক্ত আইজিপি অধ্যাপক আব্দুর রহমান সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল ওয়াদুদ খোকন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটিতে সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মুসফিকুর রহমান, ভুইয়া শফিকুল ইসলাম ও মাঞ্জুমান আরা বেগম, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্য মোঃ নজরুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ ৫১’সদস্য নির্বাচিত হয়েছেন। এ্যাড. শেখ আতিয়ার রহামনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন বসুন্ধরা গ্র“পের পরিচালক শেখ কবির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মঞ্জুর মোরশেদ স্বপন, ডাঃ আব্দুস সালাম প্রমুখ।
বাবুল সরদার, বাগেরহাট। |