|
চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলার তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে এক সভা শনিবার সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। সভায় জেলার চারটি উপজেলা ও ৩১টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল জব্বার সোনা। বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুর রহমান, আইনুর হোসেন, ফারহানা রিনি, আব্দুর রাজ্জাক, অ্যাড. হেদায়েত হোসেন ও অ্যাড. আব্দুল খালেক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মিরা। বক্তারা তাদের বক্তব্যে জেলা বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ের নেতা-কর্মিদের সংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |