দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে অপহৃত ৫ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৫ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ। এমনকি কোন প্রক্রিয়ায় তাদের ফেরত দেয়া হবে, বিএসএফ তাও নিশ্চিত করেনি বলে জানিয়েছেন বিডিআর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সালেহ আহমেদ। তবে আজ এ নিয়ে বিডিআর ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ওই বৈঠকেই ৫ শিশুকে ফেরত দেয়া হতে পারে বলে জানিয়েছেন কর্ণেল সালেহ আহমেদ। গত শুক্রবার ওই ৫ শিশু মাছ ধরতে গিয়ে ভুলক্রমে নো ম্যানস্ ল্যান্ডে চলে যাওয়ায় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ওই দিন সন্ধ্যায় বিএসএফ-এর সঙ্গে বিডিআর-এর পতাকা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।