|
বিশেজ্ঞদের মতামত নিয়ে এ বছরের মধ্যেই কয়লানীতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোসেন্টারে "প্রসপেক্টস অফ কোল গ্যাসিফিকেশন" শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি খাতের উন্নয়নে সমান্তরালভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, "শুধু গ্যাস নির্ভর অর্থনীতি নয়, অন্যান্য বিকল্প জ্বালানির প্রতি নজর দিতে হবে।"
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এ সেমিনারের আয়োজন করে। |