| দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতায় হামবুর্গ ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন অস্ট্রিয়ার ইউর্গেন মেলজার। রোববারের ফাইনালে বিশ্বের ১৫ নম্বর এই তারকার প্রতিদ্বন্দ্বী কাজাখস্তানের আন্দ্রে গোলুবেভ। এবার টেনিস জীবনের সেরা বছরটিই কাটাচ্ছেন মেলজার। হামবুর্গ ওপেনসহ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের প্রতিযোগিতাগুলোর নবমটির ফাইনালে উঠলেন তিনি ইটালির আন্দ্রেয়াস সেপ্পিকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে। এবছর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলা ২৯ বছরের মেলজার হামবুর্গ টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি সেটেও হারেননি। আরেক সেমিফাইনালে জার্মানদের শেষ ভরসা ফোরিয়ান মেয়ারকে ৭-৬, ৬-৪ সেটে হারিয়ে জীবনে মাত্র ৮টি ট্যুর ম্যাচ জেতা গোলুবেভ কেবল ফাইনালেই ওঠেননি হৃদয় ভেঙ্গে দিয়েছেন জার্মান সমর্থকদেরও। |