যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রবিবার মংলায় মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধনে মুক্তিযোদ্ধারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন সমাজ ও আ’লীগ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, ভাইস চেয়ারম্যান নূর আলম, মংলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম ফকির, ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ্য। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে স্মারক লিপি প্রদান করা হয়।
বাবুল সরদার, বাগেরহাট। |