বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এইচআইভি - এইডস বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা ডিআইসিতে সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্য সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রফেসর শেখ সেলিম ও হমিদুল হক নেতাজী। এছাড়াও মানবাধিকার সাংবাদিক ফোরামের কর্মকর্তা-কর্মচারি, সুধিমহলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআইসি’র সমন্বয়কারী শহীদুজ্জামান টিপু। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা এইচআইভি ও এইডস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |