‘মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ জুলাই সোমবার মৎস্য সপ্তাহ’১০ উদযাপন শুরু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মাৎস্য বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের নীল কমল লেকে মাছের পোনা অবমুক্ত করনের মাধ্যমে ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন মৎস্য সপ্তাহের কর্যক্রম উদ্বোধন করেন। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদণি করে। র্যালী শেষে মাৎস্য বিজ্ঞান বিভাগে এক আলোচনা সভায় বিভাগের কোর্স কো-অর্ডিনেটর ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্নাতকোত্তর শিক্ষা ও গবেষণার ডিন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল হক, রেজিস্ট্রার প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রক্টর মোহাম্মদ আলী, ডেপুটি রেজিস্ট্রার নাসের সালেহ্ চৌধুরী প্রমুখ।
পটুয়াখালী প্রতিনিধি। |