|
বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে রবিবার “নিরাপদ গলদা চিংড়ি উৎপাদন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: হামানুজ্জামান চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো: বজলুর রশিদ, পি.এস.ও ড. খান কামাল উদ্দিন আহম্মদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, সদরের মৎস্য কর্মকর্তা নারায়র চন্দ্র মন্ডল, ফকির মহিতুল ইসলাম সুমন, মো: সাইদুর রহমান, লুৎফর রহমান প্রমূখ। কর্মশালা বক্তারা ইউরোপীয় ইউনিয়নের চাহিদা মোতাবেক মানসন্মত গদলা উৎপাদন ও রপ্তানীর ওপর গুরুত্বারোপ করেন।
বাবুল সরদার, বাগেরহাট। |