ব্র্যাক ও প্রেসকাবের যৌথ আয়োজনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নিম্নবিত্ত জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে রবিবার জেলা পরিষদের অডিটোরিয়ামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা।
প্রেসকাবের সভাপতি অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র নাথ শর্মা, পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ তপন কুমার শীল, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমীন, জেলা মৎস্য কর্মকর্তা মো: বজলুর রশিদ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক কাজী শামীনুর ইসলাম, মোঃ মিজানুর রহমান, বাবুল সরদার প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এদিন বিকেলে সদর উপজেলার কয়েকটি এলাকার সুফল ভোগীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট। |