|
প্রধান বিরোধী দল বিএনপি আগামী ৯ আগস্ট ঢাকায় গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। পল্টন ময়দান থেকে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "চলমান আন্দোলনের অংশ হিসেবে ৯ আগস্ট গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই কর্মসূচির ডাক দিয়েছেন। অতীতে এরকম গণমিছিল অনেক হয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে এরকম গণমিছিল করেছে। ''
গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে জানান বিএনপি মহাসচিব।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। |