|
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা আজ। জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় বসবে এ বৈঠক। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, প্রথম দিন আপিল বিভাগের নির্দেশনা নিয়ে আলোচনা হবে।
সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে মঙ্গলবার। এই রায়ের জন্যই অপেক্ষা করছিলো সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। কমিটির কো চেয়ারম্যান বলছেন, প্রথম সভার আগেই রায়ের কপি পাওয়ায় আলোচনা করতে সুবিধা হবে তাদের। |