|
আজ বিশ্ব বাঘ দিবস। বাঘ রক্ষায় প্রথমবারের মতো ১৩টি দেশে এই দিবসটি পালিত হচ্ছে। বিপন্ন বাঘ বাঁচান সুন্দরবন রক্ষা করুন এই স্লোগানে বাংলাদেশে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে দিবসটি পালন করছে। বাঘ সংরক্ষণে জনমত গড়ে তোলার লক্ষ্যে ঢাকা, খুলনা ও সাতক্ষীরায় আজ বর্ণাঢ্য পদযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনার আয়োজন করা হয়েছে। |