|
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দশমিনার নাগরিক কমিটি। মঙ্গলবার বিকেল ৫ টায পটুয়াখালী প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। অন্যথায় তারা সভা, সমাবেশ মিছিল-মিটিং হরতাল কর্মসূচীসহ আন্দোলন কর্মসূচী গ্রহণের হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিন পৃষ্টার লিখিত বক্তব্য পাঠ করেন লাঞ্ছনার শিকার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি। তিনি বলেন, গত ২৬ জুলাই বেলা ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সমন্বয় কমিটির সভা চলাকালে বক্তব্যের এক পর্যায়ে স্থানীয় আবদূর রশীদ তালুকদার (এআরটি) ডিগ্রী কলেজের মাঠ ভরাটের জন্য ৩০ মে. টন চাল বরাদ্দ দেয়া হলেও তার কোন কাজ হয়নি এবং ২২ জুলাই ঐ কলেজের নির্মানাধীণ ভবন ভেঙ্গে পড়ার এবং ঐ ভবনে উপজেলা পরিষদের কোন অনুদান প্রদান করা হয়ে থাকলে তা কোন খাত থেকে দেয়া হয়েছে এবং নির্মানাধীণ ভবন কেন ভেঙ্গে পড়েছে তার কারণ অনুসন্ধানের জন্য উপজেলা পরিষদের প থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করেন। তার এ বক্তব্য শেষ না হতেই ঐ সভায় অনাহুত এআরটি কলেজের সভাপতি ও উপজেলা অওয়ামীলীগের সাংগঠিনিক সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সভাকে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং এক পর্যায়ে তাকে পায়ের জুতা নিপে করে। এতেও সে ান্ত না হয়ে লিটন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অবস্থা বেগতিক দেখে সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ডলি আরও অভিযোগ করেন যে, আওয়ামীলীগ নেতা লিটন দশমিনায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। সে ঐ বাহিনীর গডফাদার। সে নামে বেনামে উপজেলা পরিষদের টিআর, কাবিখা, ৪০ দিন, ৬০ দিনের বিশেষ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প থেকে শত শত টন চাল বরাদ্দ নিয়ে কাজ না করে নিজে আত্মসাত করে এবং বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি করে ইতোমেধ্য কোটিপতি বনে গেছেন। সে ও তার বাহিনী এত অপ্রতিরোধ্য যে তার ভয়ে উপজেলা চেয়ারম্যাসসহ স্থানীয় প্রশাসনের কেউ কোন কথা বলে না। এর আগেও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকতকেও ৩ বার মারধর করা হয়েছে।
অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন অন্যথায় ২৯ জুলাই থেকে দশমিনায় লাগাতার সভা-সমাবেশ, মিছিল-মিটিং এমনকি হরতালসহ আন্দোলন কর্মসূচী পালন করা হবে।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অঅমির হোসেন, নির্বাহী সভাপতি এডভোকেট আব্দুল খালেক, কোষাধ্য মিজানুর রহমান, কৃষক ফেডারেশন নেতা আঃ মোতালেব মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী প্রতিনিধি। |