বাগেরহাট জেলার চিতলমারী থানার পাটরপাড়া গ্রামে পুকুরে পড়ে মাকুলা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাকুলা উক্ত গ্রামের ইসমাইল খন্দকারের মেয়ে।
মাকুলা খাতুন চতুর্থ শ্রেনীর ছাত্রী। জানা যায়, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পা ফসকে পড়ে গেলে সে পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাবুল সরদার, বাগেরহাট। |