মংলা কোস্টগার্ড ও বনবিভাগ পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন থেকে পাচার কালে বিপুল পরিমাণ সুন্দরী কাঠ উদ্ধার করেছে। মঙ্গলবার মিঠাখালী ও তেতুলিয়া ব্রীজ এলাকা থেকে আটককৃত এই কাঠের মূল্য আনুমানিক প্রায় ৫ লাখ টাকা। আটক কাঠ ঢাংমারী ও চাঁদপাই ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তবে কাঠ পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি।
বাবুল সরদার, বাগেরহাট।
|