মঙ্গলবার সাতক্ষীরায় দেবহাটা কালিগঞ্জ ভূমিহীনদের নেত্রী শহীদ জাহেদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হযেছে। এ উপলক্ষ্যে জাহেদা নগর ফুটবল মাঠে এক জনসভার আয়োজন করা হয়। দেবহাটা কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ওহাব আলী সরদার এর সভাপতিত্ব করেন।
জনসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুর রহিম, সিপিবির পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল খায়ের সরদার, সাতীরা প্রেসকাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জাহেদার আত্মত্যাগের মধ্য দিয়ে দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীনদের কিঞ্চিত পরিমাণ অধিকার বাস্তবায়ন হলেও আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি এবং ভূমিহীনদের ১২ দফা দাবীর কোন প্রকার বাস্তবায়ন হয়নি। যে কারণে ভূমিদস্যুদের হাতে এ পর্যন্ত ১৭ জন ভূমিহীন নারী পুরুষকে জীবন দিতে হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি। |