বুধবার বাগেরহাটের কাঠি গোমতি শ্রী জগদানন্দ পান্থ ধাম প্রাঙ্গনে এক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিকান্ত সরকার, প্রধান অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। স্বপন গুহ তার বক্তব্যে বলেন, ‘কবিগান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, কবিগান আমাদের সাম্য-মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশান্ত সরকার, স্বপন সরকার, সঞ্জয় মল্লিক, গৌতম সরকার, মীরা সরকার, শ্যামল সরকার, সদানন্দ সরকার, মনি শঙ্কর সরকার, সুরঞ্জন সরকার, সুরেশ সরকার, মনোরঞ্জন সরকার, অরূপ সরকার, রনজিৎ চট্ট্রপাধ্যায়, এ্যাড: রামকৃষ্ণ বসু, সুদেব মৃধা, সম্বর কৃষ্ণ মন্ডল, বাবুল সরদার প্রমূখ। বক্তারা বাংলার ঐতিহ্য কবিগান সংরক্ষণে এবং কবিয়ালদের সহায়তায় সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে উল্লেখ করেন।
বাবুল সরদার, বাগেরহাট। |