সাতক্ষীরায় বুধবার সকালে শহরের খান মার্কেটে অনুষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহবায়ক আবুল খায়ের সরদার। সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা আহবায়ক অধ্য আশেক-ই-এলাহী, যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, শেখ হারুন-উর-রশিদ, সমন্বয়কারী মিলটন খান চৌধুরী, অধ্য আব্দুল ওহাব, আবুল হোসেন খোকন, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ফারুক রহমান, শওকত আলী, আমিনা বিলকিস ময়না, আব্দুস সামাদ, রেবেকা পারভীন, কবির হোসেন, সালাহ উদ্দীন রানা প্রমুখ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে চিহ্নিত সকল যুদ্ধাপরাধীদের গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে যারা বারবার সংবিধান সংশোধন করে একাত্তরের ঘাতকদের আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনৈতিক ভাবে শক্তিশালী করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং পঞ্চম ও অষ্টম সংশোধনীর কলঙ্কমুক্ত বাহাত্তরের সংবিধান পূন:প্রবর্তন করতে হবে।
সাতীরা প্রতিনিধি। |