|
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কলাপাড়া উপজেলা কমিটি আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পাশাপাশি এ মানববন্ধন কর্মসূচীতে কলাপাড়া উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় ৩ শ’ মুক্তিযোদ্ধার সন্তান অংশগ্রহন করেন। এরপর দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসূচী শেষে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের নেতৃত্বে বিক্ষেভ র্যালী নিয়ে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার বদিউর রহমান বন্টিন ও ডেপুটি কমান্ডার সাংবাদিক হাবিবুল্লা রানাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।
সোহরাব হোসেন, পটুয়াখালী। |