দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
বিচারের মুখোমুখি হচ্ছেন মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক
কিং অব পপ মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তার চিকিৎসক কনরাড মারে। দায়িত্বের অবহেলার কারণে জ্যাকসনের মৃত্যু হয়েছে কনরাড মারের বিরুদ্ধে এ অভিযোগ আনা হচ্ছে। মারের মুখপাত্র জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে পারেন তিনি। বিচারে দোষী প্রমাণিত হলে তাকে দীর্ঘ মেয়াদে কারাভোগ করতে হতে পারে । ২০০৯ সালের ২৫শে জুন পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। তদন্তকারী সংস্থা লস এঞ্জেলেস কোরানা’র মাইকেলের মৃত্যুর কারন হিসেবে প্রাথমিকভাবে অতিমাত্রায় চেতনাশক ওষুধ প্রয়োগকে দায়ী করেছেন।