|
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আইলহাস কেষ্টপুর সড়কে ভাইবন্ধু যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার সহোদর গুরুতর আহত হয়েছে। চালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস কেষ্টপুর সড়কে আলমডাঙ্গা অভিমুখি অবৈধযান ভাইবন্ধু যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী উপজেলার আনন্দবাস গ্রামের আবুল মোল্লার ছেলে হাসিবুল (৪২) ঘটনা স্থলেই মৃত্যু হয়। সাথে থাকা সহোদর শহিদুল (৩৫) গুরুতর আহত হয়। উক্ত যানের চালককে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |