আমেরিকান নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগে পাকিস্তানের এক মহিলা বিজ্ঞানীকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত নিউরোসার্জিস্ট আফিয়া সিদ্দিকিকে ২০০৮ সালে আফগানিস্তান থেকে গ্রেফতার করা হয়। দোষী প্রমাণিত হওয়ায় আফিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করতে হতে পারে। তার বিরুদ্ধে জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্টতা, অবৈধ অস্ত্র ব্যবহার ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। তবে আফিয়া সিদ্দিকি আদালতের রায় প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ন্যায় বিচার পাননি। |