| বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় শোকরানা আদায় করেছে যুক্তরাষ্ট্র সাউথ জার্সি আওয়ামী লীগের নেতাকর্মীরা। আটলান্টিক সিটি গ্রিক প্যালেসে আয়োজিত যুক্তরাষ্ট্রের সাউথ জার্সি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অভিষেক সভায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি আওয়ামী লীগের প্রেসিডেন্ট জাহাঙ্গীর ভুঁইয়া। বক্তৃতা করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নিজাম চৌধুরী, জসিম উদ্দীন, ডক্টর সিদ্দিকুর রহমান, সাব্বির ভূইয়া ও অন্যরা। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিদেশে পালিয়ে থাকা অন্য খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। |