চুয়াডাঙ্গা জেলা সদরের নুরনগর গ্রামের কলেজ ছাত্রী ইতি খাতুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের নুরনগর গ্রামের শাহজাহানের পুত্র শাহরিনের সাথে ২ বছর আগে বিয়ে হয় নুরনগর গ্রামের মৃত খোদা বকস শাহ’র কন্যা ইতি’র। শাহরিন জেলার বাইরে থাকায় এবং ইতি চুয়াডাঙ্গা সরকারী কলেজে ডিগ্রী পড়ার কারনে বিয়ের পর থেকেই সে পিতার বাড়িতে বসবাস করে। হঠাৎ শুক্রবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় ইতির লাশ দেখতে পায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮ টার দিকে মারা যায়। আত্মহত্যার সঠিক কোনও কারন জানা যায়নি।
সদর থানা সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঘটনায় ইতি’র ভাই জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন। এম এ খালেক, চুয়াডাঙ্গা। |