চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রমের মোজাম্মেল ওরফে মোজা কে হত্যা মামলায় জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে আসামী আসকার আলী (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে চুয়াডাঙ্গা আদালত। বৃহস্পতিবার বেলা ১ টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মন্জুরুল হক খান জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেন। মামলার অন্য পাঁচ আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় বে-কসুর খালাস প্রদান করেন আদালত ।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রমের জামাত আলীর পুত্র মোজাম্মেল ওরফে মোজাকে ২০০৬ সালের ২৪ আগষ্ট রাতে বাড়ি থেকে একদল সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরন করে মাঠের মধ্যে নিয়ে গিয়ে পুড়িয়ে ও গলায় ফাঁস লাগিয়ে নৃশংশ ভাবে কুঁপিয়ে হত্যা করে তার লাশ গ্রামের দরগাতলার পাটেেতর মাঠে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই সামাদ আলী বাদি হয়ে দামুড়হুদা থানায় আসকার আলীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। স্যা প্রমানে আসামী আসকারের বিরুদ্ধে হত্যার আভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |