দামুড়হুদার পারকৃষ্টপুর ও ঝাঝাডাঙ্গা গ্রামের ১০ বিঘা খাস জমির উপর বসবাসরত দু’শতাধিক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্টপুর মদনা ইউনিয়নের খাসজমি পারকৃষ্ট মৌজার ১ নং খতিয়ানের ৪ বিঘা জমি ও ছয়ঘরিয়া মৌজার ১নং খতিয়ানের ৬ বিঘা জমির উপর দীর্ঘ ৪০ বছর ধরে দু’শতাধিক ভূমিহীন পরিবার বসবাস করে আসছিল। মঙ্গলবার দামুড়হুদা ভূমি কমিশনার এজিএম মামুনুজ্জামান স্বারিত নোটিশে ৭ দিনের মধ্যে ভূমিহীন পরিবারকে ঘরবাড়ী ভেঙ্গে উচ্ছেদ করে চলে যাবার নোটিশ দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবারের সদস্যরা মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারানোর ভয়ে সাহায্যের আশায় এলাকার এমপি ও চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরছে। এম এ খালেক, চুয়াডাঙ্গা। |