চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে পোল্ট্রি খাদ্য তৈরিতে ব্যবহৃত ভূট্টা আমদানী বন্ধ হওয়ায় চুয়াডাঙ্গায় পোল্ট্রি খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ীরা এতে লাভবান হলেও খামারীরা খামার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
জানা গেছে, গত ২ সপ্তাহ ধরে দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দর দিয়ে এলসি’র মাধ্যমে ভারতীয় ভুট্টা আমদানী বন্ধ হওয়ায় জেলায় পোল্ট্রি খাদ্য তৈরিতে ব্যাবহৃত ভূট্টার তীব্র সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীদের কাছে সামান্য পরিমান মজুদ থাকলেও বেশ কিছূ অসাধু ব্যাক্তি সুযোগ বুঝে ৬’শ টাকা মুল্যের প্রতি ৫০ কেজি ওজনের ভুট্টার বস্তার দাম নিচ্ছে ১ হাজার থেকে ১২’শ টাকা পর্যন্ত। এতে করে খামারীদের ক্রয় মতার বাইরে চলে যাচ্ছে মুরগীর খাদ্য। এতে খামারীরা খামার ব্যাবস্থাপনা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।
এ ব্যাপারে সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা সমাজের কথাকে জানান, ভারতীয় ভুট্টার মূল্য ও আমদানী শুল্ক দিয়ে সমন্বয় করে খরচ বেশী হওয়ায় আমদানিকারকরা ভুট্টা আমদানী বন্ধ করে দিয়েছে। ফলে পোল্ট্রি খামারীরা পড়েছে চরম বিপাকে। সংশ্লিষ্ট কর্তৃপ এ দিকে সু-নজর দিলে বিষয়টি সমাধান করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |