যশোরের চৌগাছায় ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে ১ পুলিশসহ কমপে ১০ জন আহত হয়েছে। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা বাজারের হামলা চালিয়ে বেশ কিছু দোকান পাট ভাংচুর করে। চৌগাছা এস এম হাবিব পৌর কলেজের ছাত্র সুজনকে মারপিট করার জের ধরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, পৌর কলেজের ছাত্র সুজনকে বুধবার বিকালে চৌগাছা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল গ্র“পের কয়েকজন কর্মী মারপিট করে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল গ্র“পের কর্মী সমর্থকরা বাজারে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভে মিছিল বের করে। এতে শরিফুল গ্র“পের সমর্থকরা বাঁধা দেয়। শুরু হয় ছাত্রলীগের ২ গ্র“পের সংঘর্ষ। এসময় ছাত্ররা বাজারের বেশ কিছু দোকান পাটে ও যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে নামলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্ররা। ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিপে করে। এতে পুলিশের একজন কনেস্টবল আহত হয়। পুলিশ পাল্টা এ্যাকশনে গেলে পরিস্থিতি শান্ত হয়। ছাত্র ও পুলিশের এই সংঘর্ষে কয়েকজন ছাত্র ও পথচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত।
জামাল হোসেন, বেনাপোল, যশোর। |