দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
করাচি ও কারবালায় বোমা হামলা
ইরাকের কারবালায় শিয়াদের ধর্মীয় সমাবেশে আত্মঘাতী ২টি গাড়িবোমা হামলায় মৃতের সংখ্যা ৪০-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। ওদিকে পাকিস্তানের করাচিতে চলন্ত মিনিবাসে এবং জিন্নাহ হাসপাতাল কম্পাউন্ডে দুটি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। আহত শতাধিক। মিনিবাসে বিস্ফোরণের পর আহতদের জিন্নাহ হাসপাতালে নেয়ার পর সেখানেও একটি বোমা বিস্ফোরিত হয়। করাচিতে দুটি বোমা বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী জনগনকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।