দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
পাকিস্তানে তালেবান জঙ্গিদের নির্যাতনের ভিডিও প্রকাশ
আফগান সীমান্তের কাছাকাছি পাকিস্তানের উপজাতীয় এলাকায় প্রকাশ্যে স্থানীয়দের উপর তালেবানের নির্যাতনের একটি ভিডিও চিত্রের প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনে ধারন করা ওই ভিডিও চিত্রে দেখা যায়, ৩ বাসিন্দাকে চাবুক দিয়ে আঘাত করছে তালেবান নেতারা। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তালেবানের বিরুদ্ধে কাজ করার অভিযোগে প্রথমে একজনকে চাবুক দিয়ে আঘাত করছে স্থানীয় তালেবান কমান্ডার মোল্লা তুফান। নামাজ না পড়ায় চাবুক মারা হয় আরও একজনকে। এছাড়া দাঁড়ি না রাখায় এক কিশোরকে একইভাবে চাবুক মারা হচ্ছে। স্থানীয় ওই বাসিন্দা দাবি করেন ঘটনার সময় আশ-পাশে উপস্থিত সবাই নিরব ছিলেন। ধারনা করা হচ্ছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওরাকজায় এলাকা থেকে ভিডি চিত্রটি ধারন করা হয়েছে।