দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে ভূমিকম্প সচেতনতা কর্মসূচি
চট্টগ্রামে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কর্মসূচির উদ্বোধন করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। সরকারী মুসলিম হাইস্কুলে ভূমিকম্পের সময় ছাত্রছাত্রীদের করণীয় নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলম ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা। ভূমিকম্প বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরো এশিয়ানের সংযোগ স্থল মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় যেকোনো মূহূর্তে চট্টগ্রাম-কক্সাবাজার অঞ্চলে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে।