দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
৫ বছর পর বিএনপি তৃণমূল প্রতিনিধি সভার মূল্যায়ন সেমিনার সিলেট থেকে শুরু
সিলেটে আজ বসছে বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার মূল্যায়ন সেমিনার। সিলেট রিকাভী বাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আ. স. ম হান্নান শাহ। উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় প্রতি ইউনিয়ন থেকে ৫ জন এবং সহযোগী সংগঠন থেকে ২ জন করে সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিলেট থেকে শুরু হয়ে ৬টি বিভাগের মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২ মাস ব্যাপী এ মতবিনিময় সভা।