দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়ানো মানুষের জীবন আমাদের মূল স্রোত । তাই বলে বাদ যাবে না জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ সংবাদও । আমাদের সাথে থাকা মানে দেশের মানুষের সাথে থাকা । আমাদের সাথে থাকা মানে বিশ্বের সাথে যুক্ত থাকা ।
সাম্প্রতিক / সর্বশেষ সংবাদ
কারাতে ও তায়কোয়ান্দোতে আরো ৫ টি স্বর্ণ
হোস্টদের ঝুলিতে এখন ১৪টি সোনার মেডাল। ধরাছোঁয়ার বাইরের ভারতকে ছেড়ে দিয়ে বাংলাদেশ-শ্রীলংকা-পাকিস্তানের মধ্যে জমে উঠেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেরা ক্রীড়া জাতি হবার লড়াই। আসরের কারাতে ভেনু বাংলাময়। দিন জুড়েই বাংলার জয়গান। ৮ইভেন্টের ৪টিতেই বাঙালি কারাতেকাদের বাজিমাত। কাতা অর্থাৎ প্রদর্শনীর শৈল্পিক সৌন্দর্যে ছেলে কি মেয়ে দুই বিভাগেই সবার সেরা বাংলাদেশ। সোনার ছেলে সৈয়দ নুরুজ্জামান, হাসান খান এবং হোসেন খান সোনার মেয়ে মুন্নী খানম, উসাইনু, জয় উ প্রো। দুই দলীয় সোনার পর এককেও অন্যদের টেক্কা দিয়েছেন জয় উ প্রো। বাদ যায়নি কারাতের কুমিতেও। অনূর্ধ্ব ৪৫/৫৫ কিলোগ্রাম ক্যাটাগোরিতে মারমার কাটকাট পারফর্মেন্স বাংলাদেশের মরিয়ম বিপাশার। মার্শাল আর্টেরই আরেক খেলাতেও পাদর্শিতা দেখিয়েছে বাংলাদেশ। তায়কোয়োন্দোতে অনূর্ধ্ব ৪৯ কিলোগ্রাম ক্যাটাগরিতে সোনারি সাফল্য পেয়েছেন বঙ্গ ললনা শাম্মী আকতার। সব মিলিয়ে এবারের গেইমসের সেরা দিনটাই কাটালো বাংলাদেশ।